নববর্ষের পার্টিতে গুলি! ৪ বছরের জেল বিহারের বিজেপি বিধায়কের

দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এক গুরুতর মামলায় কড়া রায় শোনাল। জানা গিয়েছে, ২০১৮ সালে নববর্ষের পার্টিতে উদযাপনের সময় গুলি চালানোর ঘটনা ঘটে। সেই গুলিতেই প্রাণ হারান অর্চনা গুপ্তা নামের এক নারী। চাঞ্চল্যকর এই ঘটনায় বিহারের বিজেপি বিধায়ক (BJP MLA) রাজু কুমার সিংকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহত নারীর পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ওই বিধায়ককে।

লোড হচ্ছে...
#Bihar

সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা! নবান্নের নতুন সিদ্ধান্ত

সিভিক ভলান্টিয়ারদের দক্ষতা মাপতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পুলিশ। জানা গিয়েছে, চারটি মানদণ্ডের ভিত্তিতে মোট ৫০ নম্বরের মূল্যায়ন হবে। এর মধ্যে শারীরিক সামর্থ্য, আইনের জ্ঞান, কম্পিউটার পারদর্শিতা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা খতিয়ে দেখে যোগ্যতা যাচাই করা হবে। তবে নবান্ন সূত্রে খবর, এই মূল্যায়নে পাশ বা ফেল করলে সিভিকদের চাকরিতে কোনও প্রভাব পড়বে না। মূলত পরিষেবার উন্নতি ও কাজের দক্ষতা বাড়ানোই এই পরীক্ষার আসল উদ্দেশ্য।

লোড হচ্ছে...
#West Bengal

জম্মুতে বিএসএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যু! জলপাইগুড়িতে শোকের ছায়া!

জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের শালবাড়িতে শোকের পরিবেশ। জম্মুতে কর্মরত ২৪ বছর বয়সী তরুণী বিএসএফ (BSF) কর্মী বিষ্ণুপ্রিয়া রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁর কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। এদিন বিকেলে রাঙ্গাপানি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে তিনি বিএসএফ-এ যোগ দেন। চলতি বছরের মার্চে শেষবার ছুটিতে বাড়ি এসেছিলেন। সূত্রের খবর, সোমবার জম্মুর কোয়ার্টার থেকে তাঁর ঝুলন্ত দেহ ও সুইসাইড নোট উদ্ধার হয়। পরিবারের দাবি, সোমবার সকালেও কথা হয়েছিল, তবে দুপুরে মর্মান্তিক খবর আসে। তরুণীর মৃত্যুতে ধোঁয়াশায় আত্মীয়রা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

লোড হচ্ছে...
#Jalpaiguri

বেলাকোবার জন্য আসছে স্থানীয় ফুড ডেলিভারি অ্যাপ, মতামত জানতে শুরু হল সার্ভে

এলাকার মানুষকে আরও দ্রুত ও সহজ ডিজিটাল পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে বেলাকোবার জন্য একটি স্থানীয় ফুড ডেলিভারি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এই অ্যাপের মাধ্যমে ভবিষ্যতে বেলাকোবার বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানের খাবার সহজেই গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের জন্যও এটি নতুন সুযোগ তৈরি করবে। এই পরিষেবা চালুর আগে সাধারণ মানুষের চাহিদা, মতামত এবং প্রত্যাশা সম্পর্কে জানতে একটি অনলাইন সার্ভে শুরু করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার বাসিন্দাদের মতামতের ভিত্তিতেই অ্যাপের বিভিন্ন পরিষেবা ও সুবিধা নির্ধারণ করা হবে। তাই বেলাকোবার সকল বাসিন্দাকে এই সমীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তাদের মতে, স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগকে সফল করে তুলতে পারে। তাই সবাইকে কয়েক মিনিট সময় দিয়ে সার্ভে ফর্মটি পূরণ করার অনুরোধ করা হয়েছে। বেলাকোবার ডিজিটাল অগ্রগতির এই উদ্যোগে সাধারণ মানুষের মতামতই হতে পারে আগামী দিনের উন্নত পরিষেবার ভিত্তি। আপনার মতামত জানাতে ক্লিক করুন!

লোড হচ্ছে...
#Belakoba

হুমায়ুনের বিতর্কিত 'স্যাঁটা ভাঙা মার' মন্তব্য: আসরে নামল পুলিশ

বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই পদক্ষেপ নিল প্রশাসন। সূত্রের খবর, প্রকাশ্য মঞ্চে বিজেপিকে 'স্যাঁটা ভাঙা মার'-এর হুমকির জেরে রেজিনগরের সভার ৩ আয়োজক আমিনুল হক, গোলাম মোস্তাফা ও আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা আম জনতা উন্নয়ন পার্টির নেতা। সোমবার মুখ্যমন্ত্রী নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে সতর্ক করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের মতো যা খুশি আর চলবে না। ভারতীয় ন্যায় সংহিতার ধারায় হুমায়ুনের বিরুদ্ধে ২টি এফআইআর হয়েছে। তবে, অনামিকা ঘোষের প্রসঙ্গ তুলে শুভেন্দুকে আস্ফালন কমাতে বলেছেন হুমায়ুন। জানা যায়, তিনি হুঙ্কার দেন, মাথা গরম হলে এসপি বা মুখ্যমন্ত্রী কাউকে মানেন না।

লোড হচ্ছে...
#West Bengal

অন্নপূর্ণা যোজনার নথি নিয়ে কলহ! বাঁকুড়ায় স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী

অন্নপূর্ণা যোজনার নথিপত্র নিয়ে বিবাদের জেরে বাঁকুড়ার আলমপুর গ্রামে চরম পরিণতি। রবিবার গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে খুনের পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। এদিন ৯ বছরের আহত শিশুপুত্রের সামনেই এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে খবর, মৃতদের নাম অম্বিকা দাস (৩০) ও মানস দাস (৪৪)। মাংস কাটার অস্ত্র দিয়ে স্ত্রীর ওপর হামলা চালায় অভিযুক্ত। পরিবার সূত্রের দাবি, দম্পতির মধ্যে দীর্ঘদিনের অশান্তি ও পারস্পরিক সন্দেহ ছিল। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের নথি চাওয়া নিয়ে গত ৪-৫ দিন ধরে তীব্র বচসা চলছিল। আত্মীয় বিভাষ মণ্ডল, কল্পনা বাগ এবং মানসের দাদা সঞ্জয় দাস জানান, মানস মানসিকভাবে অসুস্থ ছিল এবং দুর্গাপুরে তার চিকিৎসাও চলছিল। খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠায়। বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা জানান, লিখিত অভিযোগে দাম্পত্য কলহ ও মানসিক চিকিৎসার কথা উল্লেখ রয়েছে।

লোড হচ্ছে...
#Bankura

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত কাশ্মীর উপত্যকাতেও

Earthquake today, Afghanistan Earthquake, Kashmir News, Earthquake in Kashmir, বাদাখশান ভূমিকম্প, খবর বঙ্গ।
শনিবার সকালে আচমকা ভূকম্পনে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান সহ ভারতের কাশ্মীর উপত্যকা। এদিন সকাল ৮টা ২৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০। জানা গিয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জায়বাক অঞ্চল। মাটির গভীরে সৃষ্ট এই কম্পন মুহূর্তের মধ্যে সীমান্ত পেরিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মনে। সূত্রের খবর, ভূ-তাত্ত্বিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর অক্ষাংশের ৩৬.৫৫৩৬° এবং পূর্ব দ্রাঘিমাংশের ৭০.৯২৫৯°। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯০ কিলোমিটার গভীরে এই কম্পনটি সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি যথেষ্ট শক্তিশালী হলেও এর গভীরতা অনেক বেশি ছিল, যার ফলে জনবসতিপূর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির তীব্রতা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
লোড হচ্ছে...
#World